সংবিধান সংশোধন বিষয়ে গঠিত বিশেষ কমিটি প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, সংবিধান পরিবর্তনের জন্য সরকার যে কমিটি গঠন করেছে, তাতে সব দলের প্রতিনিধিত্ব নেই। একপেশে ও অপূর্ণাঙ্গ কমিটি হয়েছে। এই কমিটি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না।গতকাল শুক্রবার বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রকৌশলীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ কথা বলেন।১৯৭২ সালের সংবিধানের সমালোচনা করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, বাহাত্তরের সংবিধান দেশের মানুষকে শান্তি দিতে পারেনি। জামায়াতের পাঁচজন শীর্ষস্থানীয় নেতাকে রিমান্ডে নেওয়ার বিষয়কে মানবতাবিরোধী অপরাধ বলে আখ্যা দেন এ টি এম আজহার।ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি সাংসদ হামিদুর রহমান আযাদ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য দেন। মহানগর জামায়াতের সেক্রেটারি আবদুল হালিম অনুষ্ঠান পরিচালনা করেন।