প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তড়িঘড়ি করে নয়, বরং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় নিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেছেন।রাজধানীতে গতকাল শুক্রবার ‘সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে প্রিন্ট ও ভিজ্যুয়াল মিডিয়ার করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি বক্তৃতা করেন। টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।সুরঞ্জিত বলেন, প্রায় এক বছর সময় নিয়ে এই দেশে কোনো সংশোধনীর ইতিহাস নেই। সুতরাং তড়িঘড়ি করে সংবিধান সংশোধনের কথা ভিত্তিহীন ও রাজনৈতিক দুরভিসন্ধিমূলক। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী এ-ও বলেছেন, প্রয়োজন হলে তিনি সংবিধান সংশোধন করতে রাজি আছেন।’