প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান সংশোধনের কাজে বিরোধী দলকে সম্পৃক্ত করতে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকেরা যে পরামর্শ দিয়েছেন, তার সঙ্গে দ্বিমত করার সুযোগ নেই। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান ও মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল বৃহস্পতিবার সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রচেষ্টা ছিল, আছে ও থাকবে।’সংসদ ভবন মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সুরঞ্জিত সেন আরও বলেন, বিশেষ কমিটি গঠনের সময় থেকেই প্রধান বিরোধী দলকে এর সঙ্গে যুক্ত রাখার চেষ্টা হয়েছে। কমিটিতে তাদের জন্য এখনো জায়গা ফাঁকা রয়েছে। আলোচনার জন্য তাদের চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দলের সদস্যরা আসেননি। তার পরও কমিটি আশা করে, বিরোধী দল কমিটির সঙ্গে যোগ দেবে এবং সংসদে সংবিধান সংশোধনের প্রস্তাবনার ওপর আলোচনা করবে।