সংবিধান সংশোধনে সর্বদলীয় সভা চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় সভা ডাকার দাবি জানিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক দলীয় সিদ্ধান্তে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত বিএনপি মানবে না।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের ষড়যন্ত্র: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মির্জা ফখরুল এ কথা বলেন। গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন আয়োজন সংগঠনের সভাপতি মাহবুব হোসেন।মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, সংবিধান সংশোধন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করবেন না। সব শ্রেণী-পেশার মানুষের মতামত নিয়ে সংবিধান সংশোধন করতে হবে। এ জন্য সর্বদলীয় সভা করতে হবে। কারও চাপিয়ে দেওয়া সংবিধান জনগণ মেনে নেবে না। তিনি বলেন, ‘সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর নাম থাকবে কি থাকবে না, সে দায়িত্ব এখন সুরঞ্জিত বাবুর ওপর পড়েছে। তিনি (সুরঞ্জিত) যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে ভবিষ্যতে দেশ একটি সংকটের দিকে যাচ্ছে।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করছে।তারেক-কোকোর বিরুদ্ধে নতুন মামলার ষড়যন্ত্র: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, বিএনপিকে ধ্বংস করতে সরকার খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রশিদের ওপর হামলার প্রতিবাদে গতকাল খিলগাঁও বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন। তিনি বলেন, এ সরকারের আমলে কেউ নিরাপদ বোধ করছে না।