সংবিধান সংশোধনের অগ্রগতি সম্পর্কে জানাল বিশেষ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটি। গতকাল শুক্রবার বিকেলে কমিটির সদস্যরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে কমিটির সদস্য আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মামলার রায় এবং পঞ্চম সংশোধনী মামলার পুনর্মূল্যায়িত রায়ের প্রেক্ষাপটে কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত কমিটিকে তাদের কাজ চালিয়ে যেতে বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় সংবিধান সংশোধন কমিটির বৈঠকে বিএনপির অংশ না নেওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়। বিশেষ কমিটির প্রতিনিধিদলে কমিটির চেয়ারম্যান সাজেদা চৌধুরী, কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত ও আবদুল মতিন খসরু প্রমুখ ছিলেন।