সংবিধান সংশোধনের অশুভ প্রতিযোগিতা শুরু হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন বিষয়ে সরকারের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। সংগঠনটি বলছে, বিরোধী দলকে বাদ দিয়ে একতরফা সংবিধান সংশোধন স্থায়িত্ব পাবে না। সুজনের আশঙ্কা, এতে পাল্টাপাল্টি সংবিধান সংশোধনের অশুভ প্রতিযোগিতা শুরু হতে পারে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানিয়েছে সুজন। একই সঙ্গে জাতীয় স্বার্থে সংকট নিরসনে সরকার ও বিরোধী দলকে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ আদালতের রায়ের অজুহাতে একতরফাভাবে সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের উদ্যোগ নিয়েছে। কিন্তু উচ্চ আদালত এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেননি, কেবল রায়ের সংক্ষিপ্ত আদেশ প্রকাশ পেয়েছে।সুজন আশঙ্কা প্রকাশ করে বলেছে, স্বাধীনতার ৪০ বছর পরও সুষ্ঠু নির্বাচনের পথের বাধাগুলো দূর করা যায়নি। এ অবস্থায় বিএনপিকে বাদ রেখে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত সংকট আরও জটিল করে তুলবে। বিজ্ঞপ্তি।