সংবিধান সব জঞ্জাল মুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘ ৩৫ বছর পর সংবিধান সংশোধন করে তাঁর সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার সুযোগ পেয়েছে। সংবিধান থেকে সব জঞ্জাল মুক্ত করা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষা ৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো দেশের উন্নয়নে এর বিকল্প কিছু নেই। তাই কেউ যাতে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে জন্য তিনি সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা বর্তমান বিদ্যু ৎ -সমস্যার জন্য বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে বলেন, ’৯৬ সালে আওয়ামী লীগ দায়িত্ব গ্রহণ করার পর দেশে বিদ্যু ৎ উ ৎ পাদন এক হাজার ৬০০ মেগাওয়াট থেকে চার হাজার ৩০০ মেগাওয়াটে বৃদ্ধি পেয়েছিল। এ ছাড়া সে সময় বেশ কয়েকটি প্রকল্প একনেকে পাস করা হয়েছিল। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার তা বাস্তবায়িত করেনি বলেই দেশে এখন বিদ্যুতের ঘাটতি রয়েছে। অনুষ্ঠানে প্রকৌশলীদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক আবদুস সবুর। তাঁরা প্রকৌশলীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী প্রকৌশলীদের সমস্যার কথা শোনেন এবং শূন্যপদে প্রকৌশলী নিয়োগসহ তাঁদের ন্যায়সংগত সমস্যা সমাধানের আশ্বাস দেন।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষা ৎ : বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষা ৎ করে। সাক্ষা ৎ কালে প্রতিনিধিদলের সদস্যরা মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য নির্মাণসহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বর্ণনা করেন।