প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সংবিধান সমুন্নত রেখেই যা কিছু করার করতে হবে। সংবিধানকে পাশ কাটিয়ে কিছু করলে তা দেশের জন্য অমঙ্গলজনক হবে। দেশ অনেক এগিয়ে গেছে। এখন ভুল করলে দেশ আবারও পিছিয়ে পড়বে। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার আলীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোলাপগঞ্জ আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতিমূলক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান রুমা চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল আহাদ, যুগ্ম সম্পাদক মস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন প্রমুখ।