সংবিধানে সংখ্যালঘু জাতিসত্তাকে স্বীকৃতি দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানে সংখ্যালঘু জাতিসত্তার স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার দাবি জানিয়ে গত শুক্রবার খাগড়াছড়ি জেলার হেডম্যান ও কার্বারি সম্মেলন শেষ হয়েছে। খাগড়াছড়ি সদরের পেরাছড়া উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী সম্মেলনে ছয় দফা ঘোষণা ও ১১ দফা দাবিনামা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমার সভাপতিত্বে সম্মেলনে জেলার দুই শতাধিক হেডম্যান ও কার্বারি অংশ নেন। ছয় দফা ঘোষণাপত্রে গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার সাজেকে এবং ২৩ ফেব্রুয়ারি খাগড়াছড়ি সদরে আদিবাসীদের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। ঘটনার ছয় মাস পরও কোনো তদন্ত কমিটি গঠন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রমের উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, যে চুক্তির বলে এই কমিশন, ওই কমিশনের আইন চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। এসব বিষয় এখনো নিষ্পত্তি করা হয়নি।সম্মেলনে বক্তব্য দেন দিঘিনালা হেডম্যান-কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি দীপংকর দেওয়ান, ঝিমিত চাকমা, মেরুং মৌজার হেডম্যান কমোদ বিকাশ রোয়াজা, দিঘিনালা ধনপাদা মৌজার হেডম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য গোপাদেবী চাকমা, সাজেক ইউনিয়নের গঙ্গারাম গুচ্ছগ্রামের কার্বারি চিত্তরঞ্জন চাকমা, দিঘিনালা থেকে যতীন বিকাশ কার্বারি, খাগড়াছড়ি জেলা কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি রণিক ত্রিপুরা, নরেন্দ্র কার্বারি প্রমুখ।