সংবিধানেই অনড় প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে বলে আবারও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পৃথিবীর অন্যান্য সংসদীয় পদ্ধতির দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে।
একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তাদের জন্য স্থায়ী পে-কমিশন গঠন করারও কথা বলেন তিনি।
আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “জনগণ ২০০৮ সালে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। জনগণের রায় নিয়ে আমরা সংবিধান সংশোধন করেছি। সংবিধান সংশোধনের আগে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি ২৭টি বৈঠক করেছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁদের মতামত দিয়েছেন। এ-সংক্রান্ত স্থায়ী কমিটিরও মতামত নেওয়া হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালের পর একমাত্র ১৯৯৬ সালেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। জনগণের আমানত যাতে খেয়ানত হতে না পারে, সে জন্যই আমরা সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচনের উদ্যোগ নিয়েছি। জনগণ যদি উন্নতি চায়, পেট ভরে খেতে চায়, শান্তিতে থাকতে চায়, তাহলে অবশ্যই আমাদের ভোট দেবে। আর যদি হাওয়া ভবন, জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাস চায়, তাহলে আমার কিছু করার নেই।’

খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি আমাকে চান না বলেছেন। আমি তো এটা জানি। ওনার পুত্রধন ও কেবিনেট মন্ত্রীসহ অন্যরা আমাকে হত্যা করতে চেয়েছিলেন। কোটালিপাড়ায় আমার সমাবেশে বোমা পুঁতে রেখেছিলেন। চট্টগ্রামে ১৯৮৮ সালে আমার মিছিলে যার নেতৃত্বে গুলি করা হয়েছিল, তাঁকে পরে প্রমোশন দেওয়া হয়েছে। ওনার জন্মদিন ৫ সেপ্টেম্বর। কিন্তু আমাকে কষ্ট দেওয়ার জন্য ১৫ আগস্ট জন্মদিন পালন করেন। এগুলো থেকেই বুঝিয়ে দিয়েছেন, উনি আমাকে চান না।’

প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুেকন্দ্রের বিরোধিতাকারীদের সমালোচনা করে বলেন, ‘দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুত্ প্রকল্প রয়েছে। সেখানে তো অ্যাসিড বৃষ্টি হয় নাই, মানুষ মরে যায় নাই। সেখানে কৃষকেরা উত্পাদন করছে।

তাহলে রামপাল নিয়ে যে হায় হায় রব পড়ে গেছে, সেটা কোন উদ্দেশ্য থেকে। আমরা জানি, কোথায় কী করতে হবে। সুন্দরবনের ক্ষতি আমরা নিশ্চয় চাই না।’ তিনি বলেন, সরকার আরও ছয় হাজার ৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে। যাঁরা রামপালের বিরোধিতা করছেন, তাঁদের তিনি বড়পুকুরিয়ার বিদ্যুেকন্দ্র দেখে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রামপাল বিদ্যুেকন্দ্র বন্ধ করে দেওয়ার জন্য বিরোধীদলীয় নেত্রী লাফান। আসলে উনি বন্ধ করতে পারেন। কারণ, আমরা যেসব বিদ্যুেকন্দ্র চালু করেছিলাম, ২০০১ সালের পর তাঁরা সেগুলো বন্ধ করে দিয়েছেন।’

প্রধানমন্ত্রী তাঁর সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে এর ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তাদের জন্য স্থায়ী পে-কমিশন গঠন করারও কথা বলেন তিনি।