সংবিধানের ১১৬ ধারা পরিবর্তন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ১১৬ ধারা পরিবর্তন করা না হলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। গতকাল শুক্রবার ‘সাম্প্রতিক বিচারব্যবস্থা’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করে মুক্ত চিন্তা ফোরাম নামের একটি সংগঠন। অনুষ্ঠানে জয়নুল আবেদীন বলেন, বিচার বিভাগ রক্ষা করতে হলে সর্বাগ্রে সংবিধানের ১১৬ ধারা পরিবর্তন করতে হবে। ১১৬ ধারা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তিনি বলেন, মাসদার হোসেন মামলার পরে আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, ১১৬ ধারা যে অবস্থায় ছিল, সেই অবস্থায় এখনো রয়ে গেছে।