সংযুক্ত আরব আমিরাত থেকে ৮০ বাংলাদেশিকে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসাসংক্রান্ত জটিলতাসহ নানা কারণে ৮০ জন বাংলাদেশি শ্রমিককে গতকাল শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ফেরত পাঠানো হয়েছে। গতকাল রাত সাড়ে আটটায় তাঁরা ফ্লাই দুবাইয়ের একটি বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।ভিসাসংক্রান্ত জটিলতায় অনেকে ইউএইর কারাগারে সাজাও ভোগ করেছেন। এ ছাড়া কেউ কেউ রয়েছেন ভিজিট ভিসার যাত্রী। আগের দিন তাঁরা সে দেশে গিয়ে পৌঁছান। কিন্তু সেখানকার কর্তৃপক্ষের অভিযোগ, ভিজিট ভিসায় এসে তাঁরা ওই দেশে থেকে যেতে চেয়েছিলেন। তাই তাঁদের ফেরত পাঠানো হয়।ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং এক কাজের ভিসা নিয়ে গিয়ে অন্য কাজ করার দায়ে কিংবা এক প্রতিষ্ঠানের অধীনে গিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজে যুক্ত হওয়ার কারণে তাঁদের ফেরত পাঠানো হয়েছে। ফ্লাই দুবাইয়ের কর্মকর্তা মো. এহসান সাংবাদিকদের জানান, ফ্লাই দুবাইয়ের ওই বিমানে ১২৪ জন যাত্রী ছিল।