সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩ লাখ ৬৭ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম নগরের মাদারবাড়ী এলাকার ছয় গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন এই অভিযান চালান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, বিক্রয় ও বিতরণ বিভাগ মাদারবাড়ীর আওতাধীন নসু মালুম লেন, পূর্ব মাদারবাড়ী, মহব্বত গলি ও সদরঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বকেয়া আদায়ের লক্ষ্যে ছয় গ্রাহকের বিরুদ্ধে মামলা এবং তাঁদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।