সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ও বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ফারজানা জামানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। ওই তিনটি প্রতিষ্ঠান হচ্ছে পুরান বাউশিয়া উজানভাটি হোটেল, ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় নিউ মাতৃভান্ডার ও ঢাকা মিষ্টি মুখ।