সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর গ্রামে গতকাল বুধবার শতাধিক অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বিক্রয়কেন্দ্র গৌরীপুর শাখার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী কমল কুমার ঘোষের নেতৃত্বে সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। কমল কুমার ঘোষ বলেন, পর্যায়ক্রমে অন্য অবৈধ গ্যাস-সংযোগগুলোও বিচ্ছিন্ন করা হবে। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|