সংযোগ সড়কে ধস, সেতু অকার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর ও নওগাঁ জেলার সংযোগ রক্ষাকারী শেরকোল-তেমুখ-আত্রাই সড়ক চালু হয় গত বছরের ২০ ফেব্রুয়ারি। একই দিন সড়কের তেলিগ্রাম এলাকায় বারনই নদের ওপর কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন করা হয়। বছর পার না হতেই সেতুর উভয় প্রান্তের সংযোগ সড়ক ধসে পড়েছে। ২৪ ডিসেম্বর তোলা ছবি l প্রথম আলো
নাটোর ও নওগাঁ জেলার সংযোগ রক্ষাকারী শেরকোল-তেমুখ-আত্রাই সড়ক চালু হয় গত বছরের ২০ ফেব্রুয়ারি। একই দিন সড়কের তেলিগ্রাম এলাকায় বারনই নদের ওপর কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন করা হয়। বছর পার না হতেই সেতুর উভয় প্রান্তের সংযোগ সড়ক ধসে পড়েছে। ২৪ ডিসেম্বর তোলা ছবি l প্রথম আলো

নাটোরের সিংড়া উপজেলার তেলমুক্ত এলাকায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত মরহুম ফয়েজ উদ্দিন সেতু অকার্যকর হয়ে পড়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার এক বছর না যেতেই সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের বাবার নামে ১৫৮ দশমিক ৩৮ মিটার লম্বা এই সেতুটি নির্মাণ করা হয়। এই সেতুটি নাটোর ও নওগাঁ জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে।
গত ২৪ ডিসেম্বর ওই সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সেতুটির উভয় পাশের সংযোগ সড়কের দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় এক কিলোমিটার বারনই নদে ধসে পড়েছে। সেতুর তেলমুক্ত অংশের সড়কের অবস্থা এতটা খারাপ যে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করার জায়গা নেই। তারপরও ঝুঁকি নিয়ে সেখান দিয়ে রিকশাভ্যান চলাচল করছে। সেতুর উত্তর-পশ্চিমাংশের সড়কের পিচঢালাই ফেটে ভাঙন ধরেছে। যেকোনো সময় পুরো রাস্তা নদীতে বিলীন হয়ে যেতে পারে।
সেতুর পাশের তেলমুক্ত গ্রামের শ্রীনিবাস কর্মকার বলেন, ওই সেতু নির্মাণের সময়ই এর কিছু অংশ ভেঙে পড়ে। অনেক দিন বন্ধ থাকার পর নির্মাণকাজ শুরু হয়। এখন নির্মাণকাজ শেষ হওয়ার পর আবার রাস্তা খারাপের কারণে সেতুটি ব্যবহার করা যাচ্ছে না।
স্থানীয় শেরকোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, এই এলাকায় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের নিজ গ্রাম। তিনি অনেক চেষ্টা করে চার কোটি টাকার বেশি খরচ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে সেতুটি নির্মাণ করেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে এর কাজ শেষ হয়। এরপর উভয় পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। ঠিকাদারের কাজের গাফিলতির কারণে সড়কটি এত অল্প সময়ে ধসে পড়েছে। তিনি দ্রুত সড়কটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করার দাবি জানান।
সিংড়া উপজেলা প্রকৌশলী হৃদয় কুমার বলেন, সিধিখালি বিল ও বারনই নদ এলাকার মধ্যে সেতুটির অবস্থান। এবারের অতিবর্ষণে সেতুর
দুই পাশের নবনির্মিত রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পুনর্নির্মাণ করা হবে।