সংযোগ সড়ক বিলীন বন্ধ রো রো ফেরিঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার পানি আকস্মিক বেড়ে যাওয়ায় ও তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের লৌহজংয়ে নতুন ফেরিঘাট এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার রাত আটটায় মাওয়ার নতুন রো রো ফেরিঘাট এলাকায় বিলীন হয়ে গেছে ৪০-৫০ ফুট এলাকাসহ সংযোগ সড়ক।
এ সময় রো রো ফেরিঘাটের পন্টুনের একটি র্যাম ছিঁড়ে গিয়ে নদীতে পড়ে। বন্ধ হয়ে যায় রো রো ঘাটের ফেরি সার্ভিস।
স্থানীয় সূত্র জানায়, ভাঙনে রো রো ঘাটের সঙ্গে সংযোগ সড়কের উভয় পাশের আবদুস সালাম, দুলাল, অন্তর, হারুন, সিকদার ও ফারুকের চায়ের ও খাবার হোটেলসহ ছয়টি দোকানঘর পদ্মায় বিলীন হয়ে যায়।
ঘাট মেরামতের দায়িত্বে থাকা কর্মকর্তা বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম জানান, পদ্মায় পানি বেড়ে যাওয়ায় হঠাৎ করে স্রোতে ৩ নম্বর রো রো পন্টুনের ৪০-৫০ ফুট এলাকা পদ্মায় দেবে যায়।