সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর দিয়ে বাড়াগাঁও ও কৃষ্ণপুর গ্রামে যাওয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহ লাইন থেকে অবৈধ সংযোগ নেওয়া একটি পাইপ বিচ্ছিন্ন করা হয়েছে। গত বুধবার পুলিশের সহায়তায় কোম্পানির লোকজন সংযোগটি বিচ্ছিন্ন করেন। পাইপটি দিয়ে সংলগ্ন এলাকায় শতাধিক বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার তোড়জোড় চলছিল। কোম্পানি সূত্রে জানা যায়, ওই স্থান দিয়ে যাওয়া গ্যাস সরবরাহের মূল সংযোগ থেকে দুষ্কৃতকারীরা গোপনে শতাধিক বাড়িতে গ্যাস সরবরাহ দিতে দুই ইঞ্চি ব্যাসের প্রায় ৩০০ ফুট লম্বা একটি পাইপ বসিয়েছিল। দাউদকান্দি মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, কিছু অসৎ ঠিকাদার স্থানীয় লোকজনকে গ্যাস সংযোগের প্রলোভন দেখিয়ে টাকার বিনিময়ে অবৈধ এই সংযোগ নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|