প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালু উপজেলায় গত বুধ ও বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগ একটি করাতকলসহ ১০টি বাড়ির অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছে। এগুলো হলো দুপচাঁচিয়ার ধাপহাট রাস্তার নূরে আমিনের করাত কল, তালোড়া ধানপূজা গ্রামের গিয়াস উদ্দিন ও রুমন হোসেন, উত্তরপাড়ার আবু হোসেন, লাফাপাড়ার শাহিদা বেগম ও বিভীষণ দাস, কাহালু সদরের আবু মুসা, জামগ্রামের আবদুল মোমিন, আড়োবাড়ি গ্রামের দবির উদ্দিন ও প্রতাপপুর গ্রামের তালিম উদ্দিনের বাড়ি। দুপচাঁচিয়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় লাইনম্যান আবদুস ছালাম ও বেলাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।