প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। তিতাস কর্তৃপক্ষ জানায়, উপজেলার পূর্বচান্দরা, মাটিঘাটা ও সফিপুর পশ্চিমপাড়া এলাকায় তিতাস কর্তৃপক্ষ সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে। জব্দ করা হয় দুই হাজার ফুট পাইপ। অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম। এ সময় উপব্যবস্থাপক সফিউদ্দিন আহমেদ, উপব্যবস্থাপক আরিফ মাহমুদ, সহকারী প্রকৌশলী বদরুজ্জামান। গাজীপুর প্রতিনিধি