প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গতকাল দুপুরে উপজেলার গিলারচালা এলাকায় জয়নাল মুন্সির বাড়ি থেকে ফজলু মিলিটারির বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ সংযোগ ব্যবহার করার অপরাধে গিলারচালা এলাকার হামিদুলকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গাজীপুর প্রতিনিধি