সংযোগ বিচ্ছিন্ন থাকলেও...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আওতাধীন নড়াইলের লোহাগড়া ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের ১৬ জন গ্রাহকের টেলিফোন সংযোগ চার বছর ধরে বিচ্ছিন্ন রয়েছে। মাত্র ৩৫০ মিটার তারের অভাবে এসব সংযোগ চালু করা যাচ্ছে না। এ ব্যাপারে বিটিসিএলের গোপালগঞ্জ টেলিযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রকৌশলী আবদুল ওহাব মিয়া বলেন, ওই টেলিফোনগুলো চালু করতে চেষ্টা চলছে। লোহাগড়া ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয় থেকে জানা গেছে, এ এক্সচেঞ্জে ৬৩৪টি সংযোগের ধারণক্ষমতা রয়েছে। বর্তমান সংযোগ রয়েছে ২৫২টি। ৩৫ জন গ্রাহকের টেলিফোনের তার চুরি যাওয়ায় চার বছর ধরে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অথচ তাঁদের ন্যূনতম বিল পরিশোধ করতে হচ্ছে।