প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে মহাসড়ক পর্যন্ত প্রায় ৪০০ মিটার দীর্ঘ সংযোগ-সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার এ সড়কে একটি ট্রাক অচল হয়ে পড়ায় দুই ঘণ্টা আমদানি পণ্যবাহী ট্রাক চলাচল করতে পারেনি।বন্দর পরিচালনাকারী সংস্থা পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) ইমতিয়াজ মাশরুর জানান, সড়কটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিপাতে সড়কের বেশির ভাগ অংশ খানাখন্দে ভরে গেছে।