সংরক্ষণের অভাবে সৌন্দর্য হারাচ্ছে বিবিচিনি মসজিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে মোঘল আমলে নির্মিত দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি শাহী মসজিদটি সৌন্দর্য হারাচ্ছে।জানা গেছে, সম্রাট শাহজাহানের শাসনামলে পারস্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে শাহ নেয়ামতউল্লাহ দিল্লিতে আসেন। পরবর্তীকালে তিনি বজরায় (বড় নৌকা) চড়ে দিল্লি থেকে গঙ্গা নদী অতিক্রম করে বিষখালী নদীতে আসেন। বাংলার তৎকালীন সুবেদার মোহামঞ্চদ শাহ সুজার অনুরোধে তিনি বিষখালী নদীর তীরের বিবিচিনি গ্রামে ১৬৫৯ সালে এক গম্বুজবিশিষ্ট এ মসজিদটি প্রতিষ্ঠা করেন।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা জানান, সপ্তদশ শতাব্দীতে নির্মিত এ মসজিদটির আয়তন এক হাজার ৮৯ বর্গফুট। দক্ষিণ ও উত্তর দিকে তিনটি দরজা থাকলেও মসজিদটির মূল প্রবেশদ্বার একটি। মসজিদের ইটগুলোর দৈর্ঘ্য ১২ ইঞ্চি এবং প্রস্থ ১০ ইঞ্চি। সমতল থেকে মসজিদটি কমপক্ষে ৩০ ফুট উঁচু টিলার ওপর অবস্থিত। মসজিদ প্রাঙ্গণে রয়েছে তিনটি কবর। এগুলোতে শায়িত আছেন নেয়ামতউল্লাহ এবং তাঁর দুই মেয়ে বিবিচিনি ও ইসাবিবি।নব্বইয়ের দশকের শুরুতে প্রত্নতত্ত্ব বিভাগ পুরাতন কাঠামো বজায় রেখে মসজিদটি সংস্কার করে। তখন এর ভেতরে বৈদ্যুতিক বাতি ও পাখা লাগানো হয়। ১৯৯৩ সালে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি, অবকাঠামোগত সম্প্রসারণ ও সংস্কারের জন্য প্রত্নতত্ত্ব বিভাগ এক কোটি টাকার প্রকল্প হাতে নেয়। কিন্তু ওই প্রকল্প আজও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি।সরেজমিনে দেখা গেছে, সংস্কার না করায় পর্যটকদের ওঠানামার জন্য মসজিদের দক্ষিণ পাশের ২১ ধাপবিশিষ্ট ৪৮ ফুট সিঁড়িটি দেবে গিয়ে ধসে পড়েছে। বর্তমানে টিলা বেয়ে ওঠানামা করতে পর্যটকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পূর্বপাশের ২৫ ধাপের ৪৬ ফুট দীর্ঘ অপর সিঁড়িটির অবস্থাও নাজুক। পাশাপাশি মসজিদের আশপাশের পরিবেশ রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই।বেতাগী ডিগ্রি কলেজের ইসলামি ইতিহাস বিভাগের প্রধান মনিরুল ইসলাম জানান, গোটা দক্ষিণাঞ্চলের একটি অন্যতম পুরাকীর্তি এই মসজিদটি সংরক্ষণে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই এর সৌন্দর্য ও ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ মনিরুল ইসলাম হাওলাদার জানান, সরকারিভাবে মসজিদটি রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে বেশ কিছু উন্নয়ন কাজ হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের আঞ্চলিক পরিচালক মো. আবদুল বাতেন জানান, বাজেট না থাকায় অনেক কিছুই করা সম্ভব হয়ে উঠে না।