সংরক্ষণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের স্টেশন সড়কের পাশে ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের ঘটনায় শহীদ ওয়ালিদাদ মোহাম্মদের কবর সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। গতকাল মঙ্গলবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংগঠনটির সভাপতি ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহাদত হোসেন, গণফোরামের জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা জানান, স্টেশন সড়কের সালেক পাম্পের পাশে রাস্তার ধারে রয়েছে শহীদ ওয়ালিদাদের কবর। রাস্তাটি প্রশস্ত করার সময় কবরটি সরিয়ে নিয়ে সংরক্ষণের দাবি জানান তাঁরা।