প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুরের সবচেয়ে উঁচু পাহাড় মিরের টিলাসহ জেলার অন্যান্য পাহাড়-টিলা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মিরের টিলা কাটা রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা করে গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেওয়া হয়। ‘পাহাড় কাটা থামছে না’ শিরোনামে ২০১৫ সালের ২২ আগস্ট একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ওই বছর হাইকোর্টে রিট করে।