সংরক্ষিত আসনে নির্বাচনের তফসিল ৯ ফেব্রুয়ারির পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৯ ফেব্রুয়ারির পর ঘোষণা করা হবে। গতকাল রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি বলেন, নিয়ম অনুযায়ী সাংসদদের শপথ গ্রহণের পর বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীকে জোট গঠনের জন্য ২১ কার্যদিবস সময় দিতে হয়। ৯ ফেব্রুয়ারি ওই ২১ দিন শেষ হবে। এর পরই কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করবে।