সংরক্ষিত আসনে পাস নম্বর শিথিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের সংরক্ষিত আসনে ১০ নম্বর কমিয়ে নতুন পাস নম্বর নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। নতুন পাস নম্বর হচ্ছে ৩০। এর আগে পাস নম্বর ছিল ৪০। ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য না হওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।বিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। তবে কিছু যৌক্তিক কারণে সংরক্ষিত আসনের ক্ষেত্রে পাস নম্বর শিথিল করে ৩০ করা হয়েছে।ভর্তি পরীক্ষায় ৩০ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ১ নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত হবে।