সংরক্ষিত এলাকা ফের অরক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবন্দরের পশ্চিম দিকে বাইশটিলা এলাকায় সীমানাপ্রাচীর কেটে তৈরি করা নতুন পথ। ওই জায়গায় দাঁড়ালে মাথার ওপর দিয়ে রানওয়ে থেকে উড্ডয়ন করা বিমান দেখা যায়
বিমানবন্দরের পশ্চিম দিকে বাইশটিলা এলাকায় সীমানাপ্রাচীর কেটে তৈরি করা নতুন পথ। ওই জায়গায় দাঁড়ালে মাথার ওপর দিয়ে রানওয়ে থেকে উড্ডয়ন করা বিমান দেখা যায়

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ‘সংরক্ষিত এলাকা অরক্ষিত’ শিরোনামে ৪ নভেম্বর প্রথম আলোর মহানগর পাতায় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। ১৭ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দরের দেয়াল কেটে তৈরি সেই পথ

পশ্চিম দিকে ন্যাচারাল পার্কের জায়গায় দেয়াল কেটে তৈরি নতুন আরেকটি পথ
পশ্চিম দিকে ন্যাচারাল পার্কের জায়গায় দেয়াল কেটে তৈরি নতুন আরেকটি পথ
বিমানবন্দরের সীমানাপ্রাচীরের দেয়াল কেটে তৈরি আগের পথ বামে,প্রতিবেদন প্রকাশের পর সেই পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ
বিমানবন্দরের সীমানাপ্রাচীরের দেয়াল কেটে তৈরি আগের পথ বামে,প্রতিবেদন প্রকাশের পর সেই পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ

বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া সীমানাপ্রাচীরের নিচের দিকে মাটি খুঁড়ে তৈরি আরও দুটি পথ বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পথ তিনটি বন্ধ করে দেওয়া হলেও স্থানীয়রা নতুন করে তৈরি করেছেন আরও দুটি পথ। পথ দুটি সংরক্ষিত এলাকার পশ্চিম দিকের দেয়াল কেটে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি সিলেট জেলা পরিষদের ‘ন্যাচারাল পার্ক’-এর জায়গায়। অন্যটি পাশের বাইশটিলা নামক জনবসতি এলাকায়। বাইশটিলার এ পথ দিয়ে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় নির্বিঘ্নে যাওয়া যায়। সেখানে দাঁড়ালে মাথার ওপর দিয়ে রানওয়ে থেকে উড্ডয়ন করা বিমানও দেখা যায়। ওই পথ দিয়ে আশপাশের বসতির মানুষজন সংরক্ষিত এলাকার ভেতর ঢুকে নালায় মাছ ধরেন।লেখা ও ছবি: উজ্জ্বল মেহেদী ও আনিস মাহমুদ