সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থীদের পছন্দের প্রতীক 'কাঁচি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) কাউন্সিলর পদপ্রার্থীদের অধিকাংশেরই প্রতীক হিসেবে কাঁচি পছন্দ। পৌরসভার তিনটি সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমাদানকারী আট প্রার্থীর মধ্যে চারজনেরই প্রথম পছন্দের প্রতীক কাঁচি। পৌরসভার বিভিন্ন এলাকায় গতকাল ঘুরে প্রার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
সংরক্ষিত-১ নম্বর ওয়ার্ডে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের মধ্যে শামসুন্নাহার ও নাসরিন খাতুন দুজনই কাঁচি প্রতীক চেয়েছেন। অপর প্রার্থী সেলিনা বেগম প্রতীক হিসেবে পছন্দ করেছেন পুতুল। সংরক্ষিত-৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী হাসনা হেনা ও নাজমা খাতুনের পছন্দের প্রতীক কাঁচি। তবে সংরক্ষিত-২ নম্বর ওয়ার্ডের প্রার্থী হাফিজা খাতুন গ্যাসের চুলা ও লাকী খাতুন আঙুর প্রতীক পছন্দ করেছেন।