সংরক্ষিত নারী আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দুই প্রার্থী নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি) মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হক।
আজ মঙ্গলবার দুপুরে ইসিতে রিটার্নিং কর্মকর্তা (কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব) জেসমিন টুলির কাছে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর আগে বিলখেলাপির অভিযোগে এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে অবশিষ্ট দুটি আসনের তফসিল ঘোষণা করেছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী এ দুটি আসনে ১৭ এপ্রিল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।