সংরক্ষিত নারী আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এ দুজন হলেন আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হক।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, টেলিফোন বিল খেলাপি হওয়ায় রিটার্নিং কর্মকর্তা (কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব) জেসমিন টুলি এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। নির্বাচনী আইন অনুযায়ী তাঁরা আজ বুধবার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আবেদন করতে পারবেন।
সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র গতকাল বাছাই হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ মার্চ, ভোট গ্রহণ হবে আগামী ৩ এপ্রিল।
নির্বাচনী আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে যে দল যতটি আসন পেয়েছে, তার সংখ্যানুপাতে সেই দল বা জোটের অধীনে নারী আসন সংরক্ষণ করা হয়।