সংরক্ষিত নারী আসনে ভোট পেছাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট পিছিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিবর্তিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৯ মার্চ। বাছাই ১১ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ১৮ মার্চ। ভোটের তারিখ ৩ এপ্রিল। গতকাল মঙ্গলবার কমিশনের বৈঠকে পুনঃ তফসিলের সময়সূচি নির্ধারণ করা হয়। পরে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশন সূত্রে জানা গেছে, সামনে উপজেলা ও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সংরক্ষিত আসনের জন্যও বিভিন্ন কাজ বাকি আছে। কর্মকর্তাদের কাজের সুবিধার জন্যই সংরক্ষিত নারী আসনে ভোটের জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তাতে পরিবর্তন আনা হয়েছে। গত রোববার নারী আসনের তফসিল ঘোষণা করেছিল কমিশন।