সংরক্ষিত পার্কের স্টল ভেঙে দিয়েছে সিটি করপোরেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের সংরক্ষিত মুক্তিযোদ্ধা পার্কে নির্মিত বাণিজ্যিক স্টল গতকাল বৃহস্পতিবার ভেঙে দিয়েছে সিটি করপোরেশন। প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে ম্যাজিস্ট্রেট ও সড়ক পরিদর্শকের উপস্থিতিতে ওই স্টল ভেঙে দেওয়া হয়।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার বলেন, ‘পার্কে গাছ কেটে একটি স্টল নির্মাণ করা হয়েছিল। বিষয়টি আমরা জানার পর গতকাল তা ভেঙে দেওয়া হয়েছে। পার্কে কোনো বাণিজ্যিক স্টল বরাদ্দ দেওয়া হয়নি এবং হবে না।’
গত বুধবার ‘সংরক্ষিত পার্কে বাণিজ্যিক স্টল’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।