সংরক্ষিত বাড়ি ভাঙায় রাজউকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সংরক্ষিত সেই ঐতিহ্যবাহী বাড়িটি ভাঙার অভিযোগে বাড়ির মালিক, নির্মাতা প্রতিষ্ঠান ডিজিটেক ডেভেলপারস লিমিটেডের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা হয়েছে।গতকাল শনিবার দুপুরে মামলাটি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তিন আসামি হলেন—বাড়ির মালিক উমানন্দ সাহা, নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. ওসমান গণি ও নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, নগর উন্নয়ন কমিটির অনুমোদন ছাড়া সংরক্ষিত বাড়ি এবং সংরক্ষিত সাতটি এলাকার কোনো স্থাপনা ভাঙা যায় না। উল্লেখ্য, ১০ আগস্ট প্রথম আলোয় ফরাশগঞ্জ বি কে দাস রোডের ২৬ নম্বর বাড়িটি নিয়ে ‘বহুতল গড়তে ভাঙা হচ্ছে সংরক্ষিত ভবন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই রাজউকের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হলো।প্রতিবাদ: প্রকাশিত প্রতিবেদনে বাড়িটি ভেঙে পড়ার সঙ্গে ডিজিটেকের নাম যুক্ত করা মোটেই সঠিক হয়নি বলে জানিয়েছেন ডিজিটেক ডেভেলপারস লিমিটেডের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বাড়িটি সংরক্ষিত তালিকাভুক্ত নয়। এটি ভেঙে পড়ার সঙ্গে ডিজিটেক কর্তৃপক্ষ দায়ী নয় বলেও তিনি দাবি করেন।