সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহস আর অধিকার সচেতনতা—এ দুটি দিকই নারীকে এগিয়ে নিতে পারে। নারীকে সাহস ও সচেতন করতে শুধু নারী সংগঠন নয়, সমাজের সব স্তরের পুরুষকেও সহায়ক হতে হবে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সিলেটের উদ্যোগে ‘নারীর ক্ষমতায়ন ও ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এ কথা বলেন। ম্যাস্-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) সহায়তায় সংলাপে বিশেষ অতিথি হিসেবে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম নুরুল হক ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বক্তব্য দেন। সংলাপে প্যানেল আলোচক ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরী।