প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে জবাবদিহিমূলক ‘সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে গতকাল বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ সংলাপ চলে। জেলার সাত উপজেলার ১২টি ইউনিয়নের ভুক্তভোগীরা জেলা প্রশাসকের সামনে ভোলার ক্লিনিক ও পরিবারকল্যাণ কেন্দ্রের দুরবস্থার চিত্র তুলে ধরেন। এ সময় তাঁরা পূর্ণাঙ্গ সেবা পাওয়ার দাবি করেন। সংলাপের আয়োজন করেন জেলা জন-উন্নয়ন সংগঠন ও সহযোগিতায় ছিল কোস্ট ট্রাস্ট। সংলাপে ভুক্তভোগীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আশ্বাস দেন।