সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে কর্মকৌশল ও কর্মসূচি প্রণয়নে সংবাদকর্মীদের সঙ্গে অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদের আয়োজনে সদরের ডিজিটাল প্রশিক্ষণকেন্দ্রে এ সংলাপের আয়োজন করা হয়। ইউএনও শাহ আবদুল সাদীর সভাপতিত্বে সংলাপে অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।