সংলাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা ইনোভেশন সার্কেল ও সোশ্যাল মিডিয়া সংলাপ গতকাল শুক্রবার জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে, রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে ওই সংলাপ হয়। প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সভাপতিত্ব করেন ডিসি মো. জাকীর হোসেন। বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জিয়াউল আলম, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মফিজুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ প্রমুখ। সেরা উদ্ভাবনী পাইলট উদ্যোক্তা হিসেবে ইউএনও সাবেত আলী ও সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামানকে স্বীকৃতি দেওয়া হয়।