সংলাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনগণের মাঝে সরকারি সেবা সহজলভ্য করতে নীলফামারীর জলঢাকায় সংলাপ হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সংলাপ হয়। উপজেলা পরিষদের উদ্যোগে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর আয়োজন করে। সভাপতিত্ব করেন ইউএনও মুহাম্মদ রাশেদুল হক প্রধান। বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী, উপজেলা প্রকৌশলী হারুন-অর রশিদ প্রমুখ। নীলফামারী প্রতিনিধি