সংলাপ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পরিচ্ছন্ন ও নিরাপদ নগর গঠনই হোক আমাদের সবার অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে শেরপুরে নগর উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম লোকমান। এতে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাকসহ কয়েকটি বেসরকারি সংস্থা এ সংলাপের আয়োজন করে। শেরপুর পৌরসভা অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে। শেরপুর প্রতিনিধি|