সংলাপ করে রাষ্ট্রপতি প্রমাণ করেছেন তিনি সবার ঊর্ধ্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সব দলের সঙ্গে সংলাপ করে রাষ্ট্রপতি প্রমাণ করেছেন, তিনি সবার ঊর্ধ্বে। এই সংলাপ অনুষ্ঠানে রাষ্ট্রপতির গণতান্ত্রিক মানসিকতা এবং তিনি যে সবার ওপরে, তার প্রমাণ করেছেন।শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার সকালে নয়াবিল ইউনিয়নের বনকুড়া বাজারে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা এবং ধর্মীয় বিধানমতে ফরজ ও ইমানি দায়িত্ব। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।কৃষিমন্ত্রী উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এক হাজার ৩৬০ জন গরিব-দুস্থের মাঝে কম্বল বিতরণ করেণ। এ সময় তাঁর সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোরশেদ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকসেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।