সংলাপ জরুরি হয়ে গেছে: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে গঠনমূলক সংলাপ আয়োজনকে আরও জরুরি করে তুলেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
নির্বাচনের তফসিল ঘোষণার দুই ঘণ্টা আগে গতকাল সোমবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
মুখ খোলেননি পঙ্কজ: গতকাল সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন।
বৈঠক শেষে সাংবাদিকেরা ভারতীয় হাইকমিশনারের কাছে জানতে চান, রোববার শেখ রেহানার সঙ্গে তাঁর বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু পঙ্কজ সরন এ নিয়ে কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, ‘ওই আলোচনা সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না।’