সংলাপ না হলে আন্দোলন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র উপায় সংলাপ। দ্রুত সংলাপের উদ্যোগ নেওয়া না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। শ্রমিক দলের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘চলমান সংকট উত্তরণে একমাত্র উপায় হলো সংলাপ। সব দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করতে সংলাপ করতে হবে।’

সরকারকে দ্রুত সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘অন্যথায় আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।