প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথ হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। সংলাপে বসে সব রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে নতুন নির্বাচনের বিষয়ে৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র মেরি হার্ফ গত সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। খবর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের৷
সংলাপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেরি হার্ফ বলেন, ‘অবশ্যই। আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’
সংলাপ একটি নতুন নির্বাচনের দিকে নিয়ে যাবে—এমন প্রশ্নের জবাবে মেরি হার্ফ বলেন, ‘সংলাপে কী বেরিয়ে আসবে, সে বিষয়ে আমার কাছে তেমন বেশি কিছু বলার নেই। তবে অবশ্যই এ বিষয়ে সব রাজনৈতিক দলকে একত্রে সিদ্ধান্ত নিতে হবে।’