সংলাপ প্রশ্নে রুলের শুনানি ২৬ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগের সভাপতি ও বিএনপির চেয়ারপারসন এবং তাঁদের জোটের মধ্যে সংসদে ও সংসদের বাইরে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠান প্রশ্নে রুলের ওপর ২৬ সেপ্টেম্বর শুনানি হবে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল রোববার শুনানির এ দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে আইনজীবী মুহাম্মদ ইউনূস আলী আকন্দ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। পরে ইউনূস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, আগামী বৃহস্পতিবার শুনানির জন্য বিষয়টি কার্যতালিকার শীর্ষে থাকবে। ওই দিন শুনানি হবে। এখনো রুলের জবাব আসেনি।
অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচন নিশ্চিত করতে দুই শীর্ষ রাজনৈতিক দলের প্রধানদের মধ্যে রাজনৈতিক সংলাপের নির্দেশনা চেয়ে গত ১৪ মার্চ রিটটি করেন ইউনূস আলী আকন্দ।