'সংলাপে এলে আ.লীগ আন্তরিকতার সঙ্গে শুনবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘সংলাপ করার লক্ষ্যে বিএনপি ও অন্যান্য দল যদি এগিয়ে আসে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ তথা ১৪ দলের তরফ থেকে আমরা আন্তরিকভাবে তাদের কথা শুনব।’

আজ শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার নোয়াদ্দা গ্রামে একটি কালভার্ট উদ্বোধন শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পথনির্দেশনা দিয়েছেন, সে পথনির্দেশনা ও রূপরেখার মাধ্যমে আশা করি বিদ্যমান সমস্যার সমাধান করা সম্ভব হবে।’

ঢাকা মহানগরে সভা-সমাবেশ নিষিদ্ধ করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যদি মহানগরে সভা-সমাবেশ করতে হয়, তাহলে মহানগর পুলিশের অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া যদি কেউ কোনো সভা-সমাবেশ করার কার্যক্রম গ্রহণ করে থাকে, তা হবে বেআইনি। আর সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা নির্ভর করে প্রচলিত আইনের মধ্যে থেকে কতটুক শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করছে তার ওপর।