সংলাপে বসুন, ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঠনমূলক আলোচনার মাধ্যমে উত্তেজনা দূর করতে দেশের সব ধর্মীয় ও রাজনৈতিক নেতার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।জাতিসংঘের মহাসচিবের বরাত দিয়ে সংস্থার এক মুখপাত্র আজ মঙ্গলবার এ তথ্য জানান, যা জাতিসংঘের ওয়েবসাইটে পাওয়া গেছে।জাতিসংঘের মুখপাত্র জানান, মহাসচিব বান কি মুন গভীর উদ্বেগের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা লক্ষ করছেন এবং ঢাকায় গত রোববার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত অব্যাহত ঘটনাগুলোতে শোকাভিভূত হয়েছেন।বান কি মুন সংশ্লিষ্ট সব পক্ষকেই সহিংসতার পথ ছেড়ে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অনুরোধ জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব সব ধর্মীয় এবং রাজনৈতিক নেতার গঠনমূলক আলোচনার মাধ্যমে সব ধরনের উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।