সংলাপের কথা বললেন ব্লেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপের মাধ্যমেই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে বলে মনে করে যুক্তরাষ্ট্র। রবার্ট ব্লেক গতকাল সোমবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে এ কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির নেতা শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, এ সময় খালেদা জিয়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও তাঁদের ওপর হামলার ফলে রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের ক্ষেত্র তৈরি হচ্ছে না।শমসের মবিন চৌধুরী বলেন, রবার্ট ও. ব্লেক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের কথা শুনে উদ্বেগ প্রকাশ করেছেন। মির্জা ফখরুল ইসলামকে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তা-ও খালেদা জিয়ার কাছে জানতে চেয়েছেন তিনি।গুলশানে খালেদা জিয়ার বাসভবনে রাত আটটা ২০ মিনিট থেকে ৫০ মিনিট স্থায়ী এ বৈঠকে তৈরি পোশাকশিল্প, দেশের বর্তমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক সহযোগিতা, আগামী জাতীয় নির্বাচন, সরকারের সঙ্গে সংলাপ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।বৈঠকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, বিএনপির নেতা ও সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকের পর রবার্ট ব্লেক সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে। বাংলাদেশের শ্রমিকদের কাজের পরিবেশ, মিয়ানমার, ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার আঞ্চলিক সহযোগিতা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’