প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার বিরোধী দলের সঙ্গে সংলাপ ও সমঝোতার কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
আলোচনার জন্য খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন করার পর গতকাল শনিবার এক বিবৃতিতে জামায়াত এই প্রতিক্রিয়া জানায়।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের দেওয়া এই বিবৃতিতে দাবি করা হয়, সরকার এদিকে সংলাপের কথা বলছে, আরেকদিকে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, গুম, খুন করছে। তিনি ১৮-দলীয় জোট ঘোষিত আজ রোববার থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে হরতাল পালনের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।